ঢাকা সংযোগ

বৃক্ষরোপণের মাধ্যমে রায়পুরে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ইসলামী ছাত্রশিবির

শেয়ার করুন

তাকিনুল ইসলাম

প্রতিনিধি লক্ষ্মীপুর জেলা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রায়পুর পৌর ২নং ওয়ার্ডের উদ্যোগে ৬ জুন উত্তর দেনায়েতপুরে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল লেবু, পেয়ারা, কাঁঠাল, নিম ও বিভিন্ন ঔষধি গাছের চারা।

কর্মসূচিতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রায়পুর পৌর শাখার সভাপতি রাকিব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি এবং অফিস সম্পাদক বায়েজিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর পৌর ২নং ওয়ার্ড সভাপতি আল আমিন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি সাব্বির রহমান তানিম।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেককে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

শেষে উপস্থিত অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *