বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ছাত্রশিবিরের সাইকেল র্যালি অনুষ্ঠিত
মিজানুর রহমান: বগুড়া প্রতিনিধি
২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী “Youth Against Drugs” ক্যাম্পেইনের অংশ হিসেবে Cycle Rally–2026 অনুষ্ঠিত হয়।
র্যালিটি সরকারি আজিজুল হক কলেজ থেকে শুরু হয়ে তিনমাথা, বনানী ও সাতমাথা প্রদক্ষিণ করে পুনরায় সরকারি আজিজুল হক কলেজে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের আরও কঠোর ও কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে যেখানে মাদক, সেখানেই অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
