ঢাকা সংযোগ

নোয়াখালী চাটখিলে মসজিদ থেকে বের হওয়ার পর হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

শেয়ার করুন

মসজিদ থেকে বের হওয়ার পর হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

নিজস্ব প্রতিবেদক:
আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি সামির আহম্মেদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামির আহম্মেদসহ আরও দুইজন আহত হয়েছেন। আহত সামিরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আজ আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর সামির আহম্মেদের ওপর হামলা চালানো হয়। হামলায় ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে যুবদল ও যুবলীগের ৮-১০ জন নেতাকর্মী জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে হামলাকারীদের মধ্যে হারুনুর রশিদ, তার ছেলে আব্দুল আহাদ, তার ভাই সাহাব উদ্দিন, অপর ভাই সোহাগ, রনি ও ইয়াসিনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

সামির আহম্মেদকে রক্ষা করতে তার বাবা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কামরুজ্জামান শাহীন এবং একই বাড়ির আপন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে তারাও আহত হন।

হামলায় আহত সামির আহম্মেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *