ঢাকা সংযোগ

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

শেয়ার করুন

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ।

নরসিংদীতে আজ (৭ আগস্ট) পৌরসভা এলাকায় বিকেলে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানের নেতৃত্বে গুটিকয়েকজনের ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, এর প্রতিবাদে রাত ৮ টায় বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রশিবির।

শহরের শিক্ষা চত্বর থেকে জেলা সভাপতি তাওহীদুল ইসলামের নেতৃত্বে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে জেলা সেক্রেটারি আমিনুলসহ স্থানীয় শতশত নেতাকর্মী উপস্থিত হয়।

জেলা তাওহীদুল ইসলাম বলেন, “অচিরেই ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানসহ ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। এর আগেও তারা একাধিকবার মিছিল করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নি।”

ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার না করলে সাধারণ ছাত্রদের নিয়ে প্রশাসনের বিরুদ্ধেও আন্দোলন করার হুশিয়ারি দেন শিবিরের জেলা সভাপতি তাওহীদ।

আবু বকর।
নরসিংদী জেলা

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *