ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে আজ ভোর আনুমানিক ৬:৩০ মিনিটে ভয়াবহ বজ্রপাতে দু’জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন—বড় তাশুল্লা এলাকার অভিনাষ রায়ের ছেলে বাদল রায় এবং দাউদপুর এলাকার শংকর জেলের সহধর্মিণী। স্থানীয়দের তথ্য অনুযায়ী, হঠাৎ বজ্রপাতের সময় তারা দু’জনই এর শিকার হন।
পরে দ্রুত উদ্ধার করে তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাদল রায় কিছু সময়ের জন্য জ্ঞান ফিরে পেলেও তার অবস্থা পুরোপুরি স্থিতিশীল নয়। অপরদিকে আহত নারী এখনও অচেতন অবস্থায় রয়েছেন, যা নিয়ে উদ্বেগ রয়েছে।
ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
