ঢাকা সংযোগ

আখাউড়ায় অভিমানে কীটনাশক পান, প্রতিবন্ধী তরুণের মৃত্যু

শেয়ার করুন

মাহমুদুর রহমান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছোট কুঁড়িপাইকা গ্রামের শাওন মোহাম্মদ সাকিব মিয়া (১৮) নামের এক প্রতিবন্ধী তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অভিমানের জেরে শাওন মোহাম্মদ সাকিব মিয়া কীটনাশক পান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, শাওন একজন প্রতিবন্ধী তরুণ ছিলেন এবং সবার কাছে পরিচিত মুখ ছিলেন। ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *