ঢাকা সংযোগ

কেরানীগঞ্জে জুলাই স্মৃতির ব্যানার ছেঁড়ার অভিনব প্রতিবাদে ছাত্রশিবির

শেয়ার করুন

কেরানীগঞ্জে জুলাই স্মৃতির ব্যানার ছেঁড়ার অভিনব প্রতিবাদে ছাত্রশিবির

ঢাকা জেলার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মরণে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে এক অভিনব ও হুঁশিয়ারিমূলক ব্যানার টাঙিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
​জানা গেছে, গত ২০ জুলাই তারানগর ইউনিয়নের পতিত আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে কেরানীগঞ্জ মডেল থানা পশ্চিম শাখা ছাত্রশিবির জুলাই বিপ্লবের বিভিন্ন আলোচিত চিত্র, ঘটে যাওয়া ঘটনা এবং শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে একটি ব্যানার টাঙায়। তবে গত ৩১ জুলাই রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ব্যানারটির অর্ধেকেরও বেশি অংশ ছিঁড়ে ফেলে।
​এরই প্রতিবাদে গত ১০ আগস্ট ঢাকা জেলা দক্ষিণ শাখার কেরানীগঞ্জ মডেল থানা (পশ্চিম) ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ওই স্থানে আরেকটি নতুন প্রতিবাদের ব্যানার টাঙায়। নতুন এই ব্যানারে লেখা হয়— “জুলাইয়ের স্মৃতি মোছা যায় না, কাপুরুষোচিত অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।”
​ব্যানারে দুর্বৃত্তদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে আরও উল্লেখ করা হয়, “দেয়াল থেকে ব্যানার ছিঁড়ে ফেলা সহজ, কিন্তু ছাত্র-জনতার রক্তে লেখা জুলাই বিপ্লব ও শহীদের ইতিহাস বাংলার মাটি থেকে মোছা অসম্ভব! ফ্যাসিবাদের দালালেরা জেনে রাখুক— ব্যানার ছেঁড়া যায়, চেতনাকে মোছা যায় না।”
​ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি আবু ফাত্তাহ মোঃ তূর্জ বলেন, “জুলাইয়ের দিনগুলোতে সাধারণ ছাত্র-জনতার ওপর এই আওয়ামী লীগ কার্যালয় থেকে জুলুম-নির্যাতনের স্ট্রিমরোলার চালানো হতো। পরবর্তীতে জনগণের রোষানলে পুড়ে পরিত্যক্ত হওয়া এই ভবনটি কারা নিজেদের দখলে নিয়ে ব্যবসা চালাতে চায়, তা এখন সবার জানা। এই নব্য দখলদারেরা ওই স্থানে কারো উপস্থিতি সহ্য করতে পারছে না বলেই জুলাইয়ের স্মৃতিবিজড়িত সাধারণ ব্যানারটিও থাকতে দিচ্ছে না।”

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *