ঢাকা সংযোগ

উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্তরাষ্ট্রে রুয়েট শিক্ষক জাহিদ হাসান

শেয়ার করুন

উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্তরাষ্ট্রে রুয়েট শিক্ষক জাহিদ হাসান

উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নগর ও পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান। তিনি যুক্তরাষ্ট্রের আইওয়ার স্কুল অব প্ল্যানিং অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিশ্ববিদ্যালয়ে (এসপিপিএ) মাস্টার অব সায়েন্স (এমএস) প্রোগ্রামে অধ্যয়ন করছেন। সেখানে মূলত তিনি স্নাতক গবেষণা সহকারী হিসেবে গবেষণা কাজে যুক্ত রয়েছেন।

উচ্চশিক্ষার এই যাত্রাকে নিজের অভিজ্ঞতায় অনেকটা ‘রোলার কোস্টার’ এর সঙ্গে তুলনা করেছেন জাহিদ হাসান। তিনি বলেন,”উচ্চশিক্ষায় যাওয়ার পুরো প্রক্রিয়ায় নানা ধাপ ও চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়। এর মধ্যে অন্যতম বড় জটিলতা হলো সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অভাব। প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা, নিজের জন্য উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া, অ্যাসিস্ট্যান্টশিপের সাক্ষাৎকারের প্রস্তুতি, ভিসা আবেদন ও সাক্ষাৎকার। প্রতিটি ধাপেই নতুন অভিজ্ঞতা ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়। এরপর সম্পূর্ণ নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াও এ যাত্রার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করি।”

উচ্চশিক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সঠিক পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন জাহিদ হাসান। তিনি জানান, জীবনে কারা সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, তা চিনতে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের অভিজ্ঞতা ও আন্তরিক পরামর্শ অনেক ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করতে পারে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তের দায়িত্ব নিজেরই। কারণ ভুল সময়ে ভুল মানুষের ভুল পরামর্শ অনুসরণ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ আরও কঠিন হয়ে উঠতে পারে।

তাঁর পরামর্শ, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যারা ইতোমধ্যে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, এমন অন্তত দুই-তিনজন আন্তরিক মানুষের সঙ্গে কথা বলা উচিত। তাঁদের অভিজ্ঞতা থেকে শেখার পাশাপাশি নিজের পরিস্থিতি, সক্ষমতা ও লক্ষ্য বিবেচনায় নিয়ে পরামর্শগুলো বিচার-বিশ্লেষণ করতে হবে। এরপর নিজের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করে যথাসাধ্য প্রস্তুতি নেওয়ার ওপরও জোর দেন তিনি।

নিজের উচ্চশিক্ষার অভিজ্ঞতা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, অন্যের অভিজ্ঞতা পথচলায় সহায়ক হলেও প্রত্যেকের পরিস্থিতি এক নয়। তাই পরামর্শ থেকে শিক্ষা নিয়ে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। যথাযথ প্রস্তুতির পর সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়াকেই তিনি এই দীর্ঘ যাত্রার মূলমন্ত্র হিসেবে দেখছেন।

যুক্তরাষ্ট্রের আইওয়া সিটির দ্য ইউনিভার্সিটি অব আইওয়ার স্কুল অব প্ল্যানিং অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন অধ্যায়ে পদচারণা করছেন জাহিদ হাসান। নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে উচ্চতর অধ্যয়নে গবেষণা সহকারী হিসেবে কাজের মাধ্যমে তিনি তাঁর একাডেমিক ও গবেষণার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করছেন।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *