ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com
ঢাকা | সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com

কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন /
কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ঢাকা–২ আসনের সংসদ সদস্য প্রার্থী আমানুল্লাহ আমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী ব্যানার টানিয়েছেন, যা নির্বাচন কমিশনের আচরণ বিধির পরিপন্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় কোনো ধরনের নির্বাচনী প্রচারণা বা ব্যানার, পোস্টার টানানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও সংশ্লিষ্ট বিদ্যালয়ের দেয়াল ও গেটে প্রার্থীর নাম ও ছবি সম্বলিত ব্যানার ঝুলতে দেখা গেছে। এতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক প্রচারণা শিক্ষার পরিবেশ ব্যাহত করে এবং আইন লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচন সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আচরণ বিধি লঙ্ঘনের প্রবণতা আরও বাড়তে পারে।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗