ঢাকা সংযোগ

বগুড়া শাজাহানপুরে স্বপ্নপূরণ স্কুলে ঈদ পোশাক বিতরণ ও মেহেদী উৎসব

শেয়ার করুন

শাজাহানপুরে স্বপ্নপূরণ স্কুলে ঈদ পোশাক বিতরণ ও মেহেদী উৎসব

মিজানুর রহমান : বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর ও ক্ষুদ্রফুলকোট স্বপ্নপূরণ স্কুল শাখায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ এবং মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ঈদ পোশাক, খাতা, পেন্সিল ও রাবার বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের হাতে মেহেদি দিয়ে আলপনা আঁকা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে ২০১৩ সালে স্বপ্নপূরণ স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে বগুড়াসহ বিভিন্ন এলাকায় ১৮টি শাখার মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *