ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com
ঢাকা | সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com

রাবির সমাজবিজ্ঞান বিভাগের কুরআন উপহার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন /
রাবির সমাজবিজ্ঞান বিভাগের কুরআন উপহার

রাবির সমাজবিজ্ঞান বিভাগের কুরআন উপহার

রাবি প্রতিনিধি: মো.আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে চতুর্থবারের মতো শিক্ষার্থীদের কোরআন উপহার দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শুধু অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়েছে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, “আমরা প্রতি রমজান মাসেই ফান্ড কালেকশন করি। এখানে আমারা মুসলিম ও অমুসলিমদেরকে কোরআন শরীফ দেই।আমরা প্রতি বছর আয়োজন করে থাকি, গতবছর‌ও দিয়েছি। এবার সবচেয়ে বেশি ফান্ড পেয়েছি প্রায় ১ লক্ষ ৫০ হাজার। এবার মুসলিম ও অমুসলিমদের ১৭০+ টির মত কোরআন শরীফ বিতরণ করব।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ” আমরা গত তিন বছর হলো এই আয়োজন করছি। অনলাইনে ফর্ম দেয়া হয়েছিল। শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছে এবং সেই প্রেক্ষিতে আমরা দিচ্ছি। ১৭০ প্লাস লোককে দেওয়া হয়েছে। আর কতজনকে দেয়া হয়েছে এখন পর্যন্ত গণনা করা হয়নি। এখনো অনেকে পূরণ করা বাকি রয়েছে।”

উপহার পেয়ে লাইব্রেরী ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সজিব বলেন, ” অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম যে, বাংলা অনুবাদসহ কুরআন শরীফ নিব। প্রত্যেকেরই উচিত অনুবাদ সহ বইটি পড়া। কুরআন শরীফ পেয়ে আজ খুবই খুশি হয়েছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়
০২ মার্চ ২০২৬

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗