ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com
ঢাকা | সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com

বাঁশ বাগানে পানির ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৯:১৬ অপরাহ্ন /
বাঁশ বাগানে পানির ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে প্রশাসন।

চলতি বোরো মৌসুমে কৃত্রিম জ্বালানি সংকট দূর করতে আজ বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে উপজেলার জামতলী, নিংগইন, বাস টার্মিনালসহ মোট চারটি পাম্পে এসব অভিযান পরিচালনা করা হয়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে নিংগুইন ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নিংগুইন ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করলে ভাটোপাড়া মহল্লার মসজিদের দক্ষিণ পাশে বাঁশের ঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে মজুত করা ১০ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

পরে জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ী রুবেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗