
ঢাকার দোহারে আব্দুর রহমান আব্দুল্লাহ (১৭) নামে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার রাত সারে আটটার দিকে উপজেলার দোহার বাজার খন্দকার জামে মসজিদ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। আহত আব্দুর রহমান পশ্চিম সুতারপাড়া এলাকার আক্কাছ বেপারীর ছেলে।
আহত আব্দুল্লাহ এর মা রুনা আক্তার বলেন, আমার ছেলে মসজিদের সাথে বম ফুটাতে বের হয়। কিছুক্ষণ পর বাড়িতে এসে বলে তাকে দোহার পুরি এলাকার বিল্লাল ও মেহেদি ছুরিকাঘাতে যখম করেছে। পরে আব্দুল্লাহকে তার পরিবারের সদস্যরা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। তবে কি কারনে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দোহার থানা পুলিশ। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এঘটনায় জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


















আপনার মতামত লিখুন :