ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com
ঢাকা | সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন /
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

– মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর-২ এ একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

সোমবার (৯ মার্চ) দুপুরে স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) ৩য় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ৫২ মিনিটে তারা আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫৮ মিনিটে। পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়। এ ছাড়া আরও ২টি ইউনিট পাঠানো হচ্ছে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗