ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com
ঢাকা | সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com

শিবগঞ্জ ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন /
শিবগঞ্জ ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

শিবগঞ্জ ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ডিগ্রি কলেজে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সমন্বিত দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি নির্মাণস্থল ও আশপাশের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. কেরামত আলী বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিবগঞ্জ পৌরসভার মধ্যে শিবগঞ্জ ডিগ্রি কলেজ একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। ভবিষ্যতে এই কলেজে অনার্সসহ নতুন নতুন বিষয় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. জাফর আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউসুফ আলীসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও অরাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে অতিথিরা নির্মাণস্থল ঘুরে দেখেন।
স্থানীয়দের আশা, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে কলেজে শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗