
বগুড়ায় ২ হাজারের অধিক শিক্ষার্থীদের মাদুর পেতে ইফতার করালো ছাত্রশিবির
মিজানুর রহমান : বগুড় প্রতিনিধি
বগুড়ায় প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মাদুর পেতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে কলেজের বিভিন্ন বিভাগের প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কিল ও ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, শহর সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি রিয়াজুল ইসলাম রমজানের তাকওয়া, আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, রমজান মানুষকে সংযম, ত্যাগ ও আল্লাহভীতির শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয় এবং সবাই একসাথে ইফতার করেন।


















আপনার মতামত লিখুন :