ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com
ঢাকা | সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com

ঢাকার নবাবগঞ্জে একটি পোষা বিড়াল হারিয়ে মালিক দেয়াল ও গুরুত্বপূর্ণ স্থানে “হারানো বিজ্ঞপ্তি” সম্বলিত পোস্টার লাগিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন /
ঢাকার নবাবগঞ্জে একটি পোষা বিড়াল হারিয়ে মালিক দেয়াল ও গুরুত্বপূর্ণ স্থানে “হারানো বিজ্ঞপ্তি” সম্বলিত পোস্টার লাগিয়েছেন।

ঢাকার নবাবগঞ্জে একটি পোষা বিড়াল হারিয়ে মালিক দেয়াল ও গুরুত্বপূর্ণ স্থানে “হারানো বিজ্ঞপ্তি” সম্বলিত পোস্টার লাগিয়েছেন।

জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা থেকে ১০টার মধ্যে নবাবগঞ্জ গার্লস স্কুল ও হলি কেয়ার ক্লিনিক সংলগ্ন একটি গলি থেকে বিড়ালটি হারিয়ে যায়। বিড়ালটি সাদা-কালো রঙের এবং দেখতে বেশ আকর্ষণীয়। দীর্ঘদিন ধরে বিড়ালটি মালিকের কাছে পোষা ছিল বলে জানা গেছে।

বিড়ালটি হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই মালিক উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সেটিকে খুঁজে পাওয়ার আশায় এলাকাজুড়ে লিফলেট লাগানো শুরু করেন। লিফলেটে বিড়ালের ছবি, হারানোর স্থান ও সময় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিড়ালটি কেউ খুঁজে পেলে ফেরত দেওয়ার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিড়ালটি যে নিয়েছেন প্লিজ ফেরত দিয়ে যাবেন।

স্থানীয়দের মতে, পোষা প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা ও দায়বদ্ধতার একটি উদাহরণ এই ঘটনা।

এলাকাবাসী আশা করছেন, হারিয়ে যাওয়া বিড়ালটি খুঁজে পাওয়া যাবে এবং মালিকের কাছে ফিরে আসবে।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗