ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com
ঢাকা | সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com

শ্রীনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন /
শ্রীনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

শ্রীনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে জিসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চারিগাঁও গ্রামের দরিদ্র পরিবারের ওই শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নেয় বখাটে যুবক জিসান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি খুলে বলে।

এ সময় স্থানীয়রা জিসানকে আটক করলেও পরে তার বাবা মনির হোসেন এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর থেকে বাবা-ছেলে দুজনেই পলাতক ছিলেন।

এলাকাবাসী জানায়, শিশুটির বাবা-মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ায় সে তার মায়ের সাথে নানী বাড়িতে বসবাস করে। দরিদ্র মা খুব কষ্টে শিশুটিকে নিয়ে দিন পার করছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলার রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗