ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com
ঢাকা | সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com

সাংবাদিকদের সম্মানে বগুড়ায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন /
সাংবাদিকদের সম্মানে বগুড়ায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল

মিজানুর রহমান : বগুড়া প্রতিনিধি

আজ বগুড়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার একটি মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারী শফিকুল ইসলাম শফিক। ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, বগুড়া প্রেসক্লাব-এর সেক্রেটারী কালাম আজাদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি-এর সভাপতি মোহন আকন্দ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়া-এর সেক্রেটারী এস. এম. আবু সাঈদ।

আমাদের অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির দায়িত্বশীল আল জাবের হক্কানী, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদি, মীর্জা সেলিম রেজা, প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু এবং দৈনিক সাতমাথার বার্তা সম্পাদক এফ শাহজাহানসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।
বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, দেশের গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের নানা দিক জাতির সামনে তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিক সমাজ আগামীতেও দায়িত্বশীলতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗