
মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচন সম্পন্ন
মামুনুর রশিদ খান
মনিরামপুর (যশোর)প্রতিনিধি:
যশোরের মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জাহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনটি ১২ই মার্চ বৃহস্পতিবার মনিরামপুর রিপোর্টার্স ক্লাব এর নিজ কার্যালয়ে সকাল ১০.টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করে।
নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে ক্লাবের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করা হবে। পাশাপাশি মনিরামপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় ক্লাবকে আরও সক্রিয় করার প্রতিশ্রুতি দেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।
নির্বাচন শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।


















আপনার মতামত লিখুন :