ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com
ঢাকা | সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com

কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিউপজেলা প্রশাসনের সমন্বিত অভিযানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন /
কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিউপজেলা প্রশাসনের সমন্বিত অভিযানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ

কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ

আলী হামজা, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে এক সচেতনতামূলক র‍্যালি ও সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা রেকসোনা খাতুন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকতে দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর।
উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসমূহের সমন্বয়ে মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗