
রায়পুর পৌর ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে চান ছাত্রনেতা শান্ত ভূঁইয়া
প্রতিবেদক: তাকিনুল ইসলাম
প্রতিনিধি:রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ ছাত্রনেতা শান্ত ভূঁইয়া। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই শান্ত ভূঁইয়া বিভিন্ন সামাজিক উদ্যোগ, জনসেবামূলক কার্যক্রম এবং তরুণদের সংগঠিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এলাকার উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এ বিষয়ে শান্ত ভূঁইয়া বলেন, “আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে আগামীতে রায়পুর পৌরসভার ৪ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, পরিচ্ছন্নতা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
এদিকে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার খবরে এলাকাবাসীর মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তরুণ নেতৃত্বকে স্বাগত জানিয়ে এলাকার উন্নয়নে নতুন উদ্যোগ প্রত্যাশা করছেন।


















আপনার মতামত লিখুন :