ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com
ঢাকা | সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ নিয়োগ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ১১:২৩ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ নিয়োগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ নিয়োগ।

আব্দুর রাকিব চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জেলা পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এসব নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হারুনুর রশিদ। তিনি জেলা পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তদারকি এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

একই প্রজ্ঞাপনে দেশের আরও ৪১টি জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা পরিষদগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এসব প্রশাসক দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ে উন্নয়নের গতি বাড়ানো, প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗