ঢাকা সংযোগ

কসবায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

শেয়ার করুন

মাহমুদুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় তোফায়েল আহমেদ (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে কসবা রেলওয়ে স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তোফায়েল আহমেদ কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসবা রেলওয়ে স্টেশনে এক বৃদ্ধ ব্যক্তি রেললাইনের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তোফায়েল। বৃদ্ধকে রক্ষা করতে সক্ষম হলেও এ সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, “কসবা রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক বৃদ্ধকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তোফায়েলের মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে স্থানীয়রা তার সাহসিকতার প্রশংসা করেছেন।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *