ঢাকা সংযোগ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার মানববন্ধন

শেয়ার করুন

মুবাশ্বির আলম

প্রতিনিধি, ইসলামি বিশ্ববিদ্যালয়

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর তারারমেলা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর তারারমেলা ইবি শাখার অফিস সম্পাদক ইসমাইল হোসাইন, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংস্কৃতিক ও থিয়েটার সম্পাদক আল-আবিদ, মিডিয়া ও প্রচার সম্পাদক মারুফ বিল্লাহসহ শাখার ২০ জনের অধিক ফুলকুঁড়ি সদস্য।

শাখার অফিস সম্পাদক মানববন্ধনে বক্তব্যে বলেন, ফুলকুঁড়ি আসর জাতীয় সমাজসেবা অধিদপ্তর দ্বারা নিবন্ধিত (নিবন্ধন নং: ঢ-০৪৫৯) একটি শিশু-কিশোর সংগঠন। এই সংগঠন “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো” এই স্লোগান এবং একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই ৫টি আদর্শকে সামনে রেখে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়ে, কাজ করে যাচ্ছে শিশুদের অধিকার নিয়ে। অধিকার থেকে বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে,অসময়ে যন্ত্র ধরতে বদ্ধপরিকর কোমল হাতে কলম ধরাতে।তারই আলোকে ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার পক্ষ থেকে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আমাদের এই মানববন্ধন।

তিনি আরও বলেন, শিশুশ্রম একটি ভয়াবহ সামাজিক ব্যাধি,যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করে। একটি শিশুর স্থান কর্মক্ষেত্রে নয়, বরং বিদ্যালয়ে। তাই শিশুদের হাতে শ্রমের যন্ত্র নয়,কলম ও বই তুলে দিয়ে তাদের জন্য নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় শৈশব নিশ্চিত করতে হবে। সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে গড়ে তোলা সম্ভব একটি শিক্ষিত, মানবিক ও শিশুশ্রমমুক্ত সমাজ।

এসময় মানববন্ধন থেকে শিশুশ্রম নির্মূলে বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়ন,দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদেরকে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

নিউজ ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *