ঢাকা সংযোগ

এইচএসসি ও আলিম-পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির দোহার উপজেলা

শেয়ার করুন

এইচএসসি ও আলিম-২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দোহার উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি ও আলিম-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় এক দোয়া ও শুভকামনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবু ফাত্তাহ মোঃ তূর্য । তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, নৈতিক চরিত্র গঠন ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আন্তরিক পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা জেলার দক্ষিণের সেক্রেটারি ইব্রাহিম মাহমুদ , উপস্থিত ছিলেন দোহার উপজেলার সভাপতি ইলিয়াস আলী ও দায়িত্বশীলবৃন্দ, জনশক্তি ও পরীক্ষার্থীরা। শেষে এইচএসসি ও আলিম-২০২৬ পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, পরীক্ষার্থীরা অধ্যবসায়, নৈতিকতা ও আল্লাহভীতির সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *