ঢাকা সংযোগ

মনিরামপুরে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় জামায়াত কর্মী গুরুতর আহত

শেয়ার করুন

মনিরামপুরে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় জামায়াত কর্মী গুরুতর আহত

মনিরামপুর (যশোর)প্রতিনিধি:
যশোরের মনিরামপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বিজয়রামপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রাশেদুল ইসলাম (পিতা: হোসেন আলী) ও রাসেল হোসেন (পিতা: লালমিয়া)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে রাশেদুল ও রাসেল মাঠে ঘুরতে গেলে পাশ্ববর্তী মাঝলাউড়ি গ্রামের চিহ্নিত সন্ত্রাসী শহিদুল ইসলাম ও রায়হানসহ মোট চারজন মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসে। পরে তারা হঠাৎ করেই সিনেমা স্টাইলে হাতুড়ি, ছুরি ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

এলোপাতাড়ি হামলায় রাশেদুল ইসলাম ও রাসেল হোসেন গুরুতর জখম হন।সন্ত্রসী শহিদুল হাতুড়ি দিয়ে রাশেদুল এর মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়লে তার কোমরে আঘাত করে দ্রুত তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মনিরামপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *