ঢাকা সংযোগ

ঠাকুরগাঁওয়ে পুকুরে গোসল করতে নেমে কৃষকের মৃত্যু

শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে পুকুরে গোসল করতে নেমে কৃষকের মৃত্যু

আবু সুফিয়ান বাবু,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুকুরের পানিতে ডুবে দেবারু ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বকুলতলা আনিসুরের মিল চাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেবারু ইসলাম উপজেলার বালিয়া ইউনিয়নের কাচারি বাজার এলাকার বাসিন্দা। তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, দিনের কাজ শেষে জমিতে সার ছিটিয়ে বাড়ির পথে রওনা দেন দেবারু ইসলাম। পথিমধ্যে আবাদি জমির পাশে একটি পুকুরে শরীর পরিষ্কার করার জন্য পানিতে নামেন তিনি। সাঁতার না জানায় কিছুক্ষণ পর পানিতে তলিয়ে যান।

ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত পুকুরে নেমে তাকে খুঁজতে শুরু করেন। পরে পানির নিচ থেকে দেবারু ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, কৃষিকাজ করেই সংসার চালাতেন দেবারু ইসলাম। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, পুকুরে ডুবে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *