ঢাকা সংযোগ

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতেচান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহের দশম স্ত্রী হতে চেয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। ২২ আগস্ট রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন তিনি।

শেয়ার করুন

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহের দশম স্ত্রী হতে চেয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। ২২ আগস্ট রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন তিনি।

তিনি লিখেছেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’

পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রতিক্রিয়া দেখিয়েছেন ১ হাজার ৬০০ জন, মন্তব্য দেখা যায় ৪০৯টি। পোস্টটি শেয়ার করেছেন ২২ জন।

মন্তব্যে এইচ এম আনাস আব্দুল্লাহ নামের একজন লিখেছেন, ‘টিকটক করলে কি জাহান্নামি নাকি?’ রাব্বি হাসান লিখেছেন, ‘আপনি এত দুষ্টু কেন?’ এ ছাড়া মন্তব্যকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

আলোচিত ইসলামি বক্তা ও ৩১৩ প্রোপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ২০ আগস্ট মামলাটি করেন।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *