ঢাকা সংযোগ

রায়পুরে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শেয়ার করুন

রায়পুরে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক : তাকিনুল ইসলাম
প্রতিনিধি, লক্ষ্মীপুর জেলা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখার রায়পুর উপজেলার উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) রায়পুর উপজেলার মোহাম্মদিয়া ডাইন নামক রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসাইন, ও জেলা শাখার সাবেক সভাপতি সাইফ রাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি পারভেজ হোসেন, রায়পুর শহর ছাত্রশিবিরের সভাপতি সাকিব আল হাসান,
সুজন হোসেন, ফারহান খান নাঈম, শাওন হোসেনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সিঙ্গেল ডিজিট প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের বই, স্টিকার, চাবির রিং, কলমসহ নানা উপকরণ বিতরণ করা হয়। প্রধান মেহমান মোজাম্মেল হোসেন আবির বলেন, শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হলো শিক্ষাজীবন। এ সময়ে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনা, দক্ষতা অর্জন ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।বিশেষ অতিথি আরমান হোসাইন বলেন, সিঙ্গেল ডিজিট অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। এই সাফল্যকে ভবিষ্যৎ জীবনের বড় অর্জনের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা দেওয়ার প্রয়োজন রয়েছে।জেলা শাখার সাবেক সভাপতি সাইফ রাকিব বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। নিজেদের মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা গড়ে তুলতে হবে।জেলা শাখার সেক্রেটারি পারভেজ হোসেন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। ক্যারিয়ার সম্পর্কে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, সিঙ্গেল ডিজিট অর্জনের পর এ ধরনের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন তাদের জন্য অনুপ্রেরণাদায়ক। অনুষ্ঠানে পাওয়া দিকনির্দেশনা ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করবে। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যৎ ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *