দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
কেরানীগঞ্জ প্রতিনিধি :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনুর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মীর আতাউর রহমান, শূরা ও কর্মপরিষদ সদস্য, ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী; ব্যারিস্টার ওয়াহিদ মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র কোর্ট অব ইংল্যান্ড; এবং মোঃ আনোয়ার হোসেন, সাবেক আমীর, কোন্ডা ইউনিয়ন ও অর্থ সম্পাদক, দক্ষিণ কেরানীগঞ্জ, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাবরুক রহমান মাসুদ। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আবুল কাশেম।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ঈদের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
