ঢাকা সংযোগ

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধে কঠোর অবস্থান: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শেয়ার করুন

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধে কঠোর অবস্থান: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে ভুয়া ডাক্তার তৈরির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, বেসরকারি মেডিকেল কলেজগুলোকে অবশ্যই নির্ধারিত ‘মিনিমাম স্ট্যান্ডার্ড’ বজায় রাখতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৮ মার্চ) সচিবালয়ে বিভিন্ন মেডিকেল কলেজের নথি পর্যালোচনা শেষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, অনেক প্রতিষ্ঠান নীতি-নিয়ম না মেনে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত জনবল, হাসপাতাল ও রোগী না থাকলে কোনো মেডিকেল কলেজ পরিচালনার অনুমতি দেওয়া হবে না। এছাড়া অনেক প্রতিষ্ঠানের নিজস্ব জমি বা বৈধ কাগজপত্র নেই বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-এর অনুমোদন ছাড়া অনেক কলেজ পরিচালিত হচ্ছে, যা আইনবহির্ভূত। এতে শিক্ষার্থীরা যেমন প্রতারিত হচ্ছে, তেমনি ভবিষ্যতে প্রশিক্ষণহীন চিকিৎসকদের কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়ম দূর করে একটি সুশৃঙ্খল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে এই অভিযান চলমান থাকবে এবং এতে সবার সহযোগিতা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *