রায়পুরে জুলাই আন্দোলনের ক্যালিগ্রাফি: ইতিহাস ও সৌন্দর্যের আঘাত
প্রতিনিধি: তাকিনুল ইসলাম
লক্ষ্মীপুর জেলা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শহীদ ওসমান চত্বরের সামনে, গত জুলাই আন্দোলনের আবেগময় ক্যালিগ্রাফি দেওয়ালিকাগুলো রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের পোস্টারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, ছাত্রদের উচ্ছ্বাসে আঁকা এই ক্যালিগ্রাফির ওপর পোস্টার টাঙানোর ফলে দেওয়ালিকাগুলো নষ্ট হয়েছে। স্থানীয়রা মন্তব্য করেন এই দেওয়ালিকাগুলো শুধু দেয়াল নয়, এগুলো আমাদের আন্দোলনের ইতিহাস এবং শহরের সাংস্কৃতিক পরিচয়ের অমূল্য অংশ।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসন ভবিষ্যতে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেবে, যাতে ইতিহাস ও শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে।
