ঢাকা বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১১:৫১ অপরাহ্ন ২০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
ঢাকা | বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১১:৫১ অপরাহ্ন | ২০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন

কেশবপুরে কাবিখা প্রকল্পের আওতায় প্রতাপপুরে ইটের রাস্তার নির্মাণকাজ শুরু


নিউজ ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন / ১৮
কেশবপুরে কাবিখা প্রকল্পের আওতায় প্রতাপপুরে ইটের রাস্তার নির্মাণকাজ শুরু

আলী হামজা

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাবিখা প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলার প্রতাপপুর উত্তর পাড়ায় একটি গুরুত্বপূর্ণ ইটের রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনের প্রেক্ষিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মজিবার মাস্টারের বাড়ির দক্ষিণ পাশ থেকে ফিরোজের বাড়ি পর্যন্ত প্রায় ২৩০ ফুট দীর্ঘ ও ৭ ফুট প্রশস্ত রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের দুর্ভোগে থাকা এলাকাবাসীর জন্য এ রাস্তা নির্মাণ একটি স্বস্তির বার্তা হিসেবে দেখা দিয়েছে।

রাস্তার কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৩ নম্বর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মোমিন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা হাবিবুর রহমান এবং ইউনিয়ন সেক্রেটারি মো. ইউনুস আলী। এছাড়া উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আয়াতুল্লাহ আলখোমেনি নির্মাণকাজের সার্বিক তদারকি করছেন।

এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হতো। নতুন ইটের রাস্তা নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং এলাকার আর্থ-সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় বাসিন্দারা কাবিখা প্রকল্পের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে রাস্তা, কালভার্ট ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗