ঢাকা সংযোগ

যশোরের মনিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেনকে পরিচয় করিয়ে দিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি

শেয়ার করুন

চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেনকে পরিচয় করিয়ে দিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি

মামুনুর রশিদ খান
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন জামায়াত নেতা ও যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় এলাকার উন্নয়ন, জনসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি।

সফরের একপর্যায়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেনকে স্থানীয় জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি শামীম হোসেনের সাংগঠনিক দক্ষতা, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে তার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেন উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, “আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের সেবক হিসেবে কাজ করব। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, ঈদকে কেন্দ্র করে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় কর্মসূচি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *