কুষ্টিয়ায় জুলাই যোদ্ধাদের উদ্যোগে অসহায়দের মাঝে তরমুজ বিতরণ
কুষ্টিয়া জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে গরিব, অসহায় ও পথশিশুদের মাঝে তরমুজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুষ্টিয়া শহরের মজমপুর গেট ও বকচত্বরে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের সদস্যরা পথশিশু ও দুস্থ মানুষের হাতে তরমুজ তুলে দেন। প্রচণ্ড গরমে স্বস্তি দিতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় এলাকার সাধারণ মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন এস এম মোবাশ্বির, হাসান মাহমুদ, মো: তাজমুল ইসলাম এবং আরিফ হোসেন খান। তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু সহমর্মিতাই নয়, সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। জুলাই যোদ্ধাদের এই কার্যক্রম অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
