মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়ায় ছাত্রশিবিরের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
মিজানুর রহমান : বগুড়া প্রতিনিধি
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্বের অন্তর্গত শাজাহানপুর শহর শাখার উদ্যোগে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
“সুস্থ দেহ, সুস্থ মন—দ্বীন কায়েমের আন্দোলন” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ খেলায় সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূর্ব সেক্রেটারি তৌফিকুল ইসলাম তাকি। এছাড়াও উপস্থিত ছিলেন শাজাহানপুর শহর শাখার সভাপতি হাসান, সেক্রেটারি সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সুস্থ দেহ, সুস্থ মন—দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে ছাত্রশিবির ছাত্রদের নিয়ে খেলাধুলাসহ বিভিন্ন গঠনমূলক ও ইতিবাচক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করে থাকে। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং একটি সুস্থ সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি ১৯৭১ সালে যে অর্জন করেছি তা রক্ষার ছাত্রশিবির জীবন দিতেও প্রস্তুত রয়েছে।
আয়োজকরা জানান, তরুণদের সুস্থ বিনোদন, শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা গঠনের লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। খেলাটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
