চাটখিলে হিমালয় কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
নোয়াখালী প্রতিনিধ :
নোয়াখালীর চাটখিল উপজেলায় হিমালয় পরিবহনের কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা করে ভাড়া নেওয়া হলেও টিকিটে ৫০০ টাকা লেখা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
যাত্রীরা জানান, এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও কেউ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এতে সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা। তারা আশা করছেন, দ্রুত অভিযান পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ছবিটি আজ ২৮ মার্চ ২০২৬ সকাল ১০টা ৪৫ মিনিটে চাটখিল কাউন্টারে তোলা হয়েছে।
