ঢাকা সংযোগ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মিজানুর রহমান: বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (২৯ মার্চ ২০২৬) দুপুরে বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ টিটু মিলনায়তন এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম ও কেন্দ্রীয় ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা অভিযোগ করেন, সরকার এই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে এবং বিভিন্ন ক্ষেত্রে তা উপেক্ষা করা হচ্ছে।

নেতৃবৃন্দ দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান এবং বলেন, দাবি পূরণ না হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *