ঢাকা সংযোগ

ছাত্রত্ব শেষ, সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতাকে বিদায় জানালো‌ ছাত্রশিবির

শেয়ার করুন
News image placeholder

একই সাথে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ৯জন নেতা বিদায় নিয়েছেন। যার মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমও। আজ সোমবার (১৩ জুলাই) শিবিরের কার্যকরী পরিষদের উপ-নির্বাচনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা।

ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া ৯ সম্পাদকদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রশিবিরের সাধারণত এক বছর মেয়াদি সেটআপ হয়ে থাকে। তবে যদি সংগঠন প্রয়োজন মনে করেন তবে ষাণ্মাসিক সেটআপ হয়ে থাকে। সেখানে কেউ যদি উপযুক্ত কারণ উল্লেখ করে বিদায় বা ছুটি চান তাহলে সেটা আমলে নিয়ে কেন্দ্রীয় সভাপতি সেই ছুটি মঞ্জুর করেন। তারই আলোকে আমাদের ৯ জন কেন্দ্রীয় সম্পাদক আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ ও প্রচার সম্পাদক ডাকসু জিএস এসএম ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ছাত্রত্ব শেষ হওয়ায় এই ৯ নেতার সাংগঠনিক জীবন শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *