ঢাকা সংযোগ

ঢাকুরিয়া ৭ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময়, শরিফুলকে ফের মেম্বার চান এলাকাবাসী

শেয়ার করুন

ঢাকুরিয়া ৭ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময়, শরিফুলকে ফের মেম্বার চান এলাকাবাসী
মামুনুর রশিদ খান
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢাকুরিয়া খালপাড় এলাকায় উন্নয়ন ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আয়োজিত সভায় স্থানীয় ইউপি সদস্য মো. শরিফুল ইসলামকে ফের ইউপি সদস্য হিসেবে দেখতে চান বলে মত দিয়েছেন এলাকাবাসী।

মোহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সাংবদিক শরিফুল ইসলাম এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মতামত শোনেন।

সভায় স্থানীয় বাসিন্দারা বলেন, শরিফুল ইসলাম জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। বিভিন্ন সমস্যা সমাধানে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।

তাদের দাবি, জনপ্রতিনিধি হিসেবে এমন ব্যক্তিকেই তারা চান, যিনি সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছাতে পারেন এবং এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখেন। শরিফুল ইসলামের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে আগামী নির্বাচনেও তাকে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দেখতে চান তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাস্টার আবু সাঈদ, তোরাব হোসেন, ভবানীপুর গ্রামের মিজানুর রহমান, মজনুর রহমান, ফিরোজ হোসেন, কুদ্দুস হোসেন, আজিজুর রহমান টু, আজিজুর রহমান অন, সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় এলাকাবাসী শরিফুল ইসলামের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং নির্বাচনী কার্যক্রমে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম বলেন, “আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আরও ভালো কিছু করা সম্ভব হবে। নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকব।”

তিনি বলেন, “সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে ৭ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাব।”

স্থানীয়দের এমন সমর্থনকে নিজের জন্য বড় অনুপ্রেরণা উল্লেখ করে শরিফুল ইসলাম সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *