“অগ্নিঝরা জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা ছাত্র-শিক্ষকদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা,ঢাকার ছাত্রসংসদের আয়োজনে”অগ্নিঝরা জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা ছাত্র-শিক্ষকদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক সেমিনার আজ ২ আগস্ট, রবিবার, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইলের মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত হয়।
ছাত্রসংসদের ভি.পি. জনাব তোফায়েল আহমাদের সঞ্চালনায় এবং মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী হাফি.-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব ড. মাহমুদুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নূরুল ইসলাম বুলবুল, এমপি। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব সিবগাতুল্লাহ সিবগা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জনাব আব্দুস সবুর ফকির,তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন হাফি., তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা,ঢাকার গভর্নিং বডির সভাপতি প্রফেসর জনাব মো. নূর নবী মানিক, জামিয়া এমদাদিয়া কল্যাণপুর,ঢাকার মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা আবু তাহের জিহাদী হাফি.বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম,তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি আলী হাসান উসামা,অধ্যক্ষ মোশাররফ হোসেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকার মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজী, প্রধান ফকিহ মুফতি মহিউদ্দিন, সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আব্দুস সামাদ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন ছাত্রসংসদের জি.এস.জনাব আব্দুল কাইয়ুম,শহীদ মুনতাসির রহমান আলিফের সম্মানিত পিতা সৈয়দ গাজীউর রহমান এবং শহীদ মো. আদিলের সম্মানিত পিতা মো. আবুল কালাম,সুর সম্রাট শিল্পী মশিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার সম্মানিত শিক্ষকমণ্ডলী,ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং প্রায় ৫০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
