নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন মান্নান খান। চিকিৎসকরা জানিয়েছেন, একাধিকবার তার কার্ডিয়াক এরেস্ট হওয়ায় অবস্থা এখন আশঙ্কাজনক। পরিবারের সদস্যরা দোয়া কামনা করেন সকলের প্রতি।
উল্লেখ্য যে, ২০০৯ সালে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। ওই সরকারের মন্ত্রী পরিষদে তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। রাজনৈতিক জীবনে বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা তিন মেয়াদে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব, দুই মেয়াদে প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। পেশাগতভাবে একজন আইনজীবি ছিলেন আব্দুল মান্নান খান। দায়িত্ব পালন করেছেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি হিসেবে। এছাড়া বাংলাদেশ সোভিয়েত ইউনিয়ন মৈত্রী সমিতির সভাপতি ছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।
লাইফ সাপোর্টে ঢাকা-১ আসনের সাবেক এমপি এ্যাড. আব্দুল মান্নান খান
