ঢাকা সংযোগ

শিক্ষকদের আর রাজনীতি করতে দেওয়া হবে না : জিকে গউছ

শেয়ার করুন

শিক্ষকদের আর রাজনীতি করতে দেওয়া হবে না : জিকে গউছ

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না।

বুধবার (২৫ মার্চ) সকালে হবিগঞ্জের জে কে অ্যান্ড এইচ কে হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হুইপ বলেন, শিক্ষকদের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ রাজনীতিতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হুইপ আরও বলেন, শিক্ষকদের এসব কর্মকাণ্ডের প্রভাবেই চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি জহিরুল হক শাকিল। কলেজের অধ্যক্ষ আবুল হাসানসহ শিক্ষক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *