ঢাকা সংযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ১

শেয়ার করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত এক অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত জেলার গোমস্তাপুর থানাধীন আরুখা জোড়ার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ রুবেল আলী (২৯)। তিনি গোমস্তাপুর উপজেলার আরুখা জোড়ার মোড় গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আতাউর এবং মাতার নাম মোসা: রুমেলা।
অভিযানে তার কাছ থেকে ৫ লিটার চোলাইমদ এবং ১৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *