ঢাকা সংযোগ

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ

শেয়ার করুন

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ
ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপণে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক-(১) মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।
এছাড়া, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী প্রশাসকরা চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়।
ইয়াসিন ফেরদৌস মুরাদ পূর্বে ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *