ঢাকা সংযোগ

হরগঙ্গা কলেজে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

শেয়ার করুন

হরগঙ্গা কলেজে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি হরগঙ্গা কলেজ শাখার নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের নির্ধারিত সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হাকিম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ ইব্রাহিম খলিল।

নবগঠিত কমিটি বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয়, সন্ত্রাস, দলীয়করণ ও শিক্ষার মানের অবনতির বিরুদ্ধে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং জ্ঞানভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি আজিজুল হাকিম বলেন, “আমরা অন্যায়, দুর্নীতি ও দমন-পীড়নের রাজনীতির বিপরীতে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে বদ্ধপরিকর। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত, জ্ঞানচর্চার উপযোগী এবং আদর্শিকভাবে সমৃদ্ধ করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে সম্পৃক্ত করা হবে।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে সরকারি হরগঙ্গা কলেজ শাখা আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও সচেতন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হবে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *