
মক্কার আজিজিয়ায় প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার, দোহার–নবাবগঞ্জের বাসিন্দা বলে ধারনা
সৌদি আরবের দাম্মাম অঞ্চলের হাফার আল বাতেন এলাকার আজিজিয়া এলাকায় এক প্রবাসী বাংলাদেশির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ওই প্রবাসীর বাড়ি ঢাকার দোহার–নবাবগঞ্জ উপজেলার কোনো এক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মক্কার পাশের আজিজিয়া এলাকায় গলা কাটা অবস্থায় ওই প্রবাসীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত শুরু করে।
এদিকে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য চেষ্টা চলছে।
জানা গেছে, তার নাম শাহিন হতে পারে এবং তার বাড়ি দোহার–নবাবগঞ্জ এলাকায় বলে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট ঠিকানা এখনো জানা যায়নি।
স্থানীয় প্রবাসীরা নিহত ব্যক্তির পরিবারকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


















আপনার মতামত লিখুন :