ঢাকা সংযোগ

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করতে হবে: গোলাম রব্বানী

শেয়ার করুন

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করতে হবে: গোলাম রব্বানী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। একই সঙ্গে ওই দিনের হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম রব্বানী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শাহাদাতবরণ করেন। ওই দিনের ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এর সঙ্গে জড়িতদের দীর্ঘদিনেও বিচারের আওতায় আনা হয়নি।

তিনি বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় সন্ত্রাসী হামলা চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হয়েছিল। বিশ্ব মিডিয়ার সামনে এসব ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়নি। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি দ্রুত ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

গোলাম রব্বানী আরও বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হলে জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়বে। জড়িতদের গ্রেফতার না করলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে লগি-বৈঠা দিয়ে সংঘটিত হামলা ও হত্যাকাণ্ডের দৃশ্য বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। ওই ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে, যা আজও মানুষের বিবেককে নাড়া দেয়। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনারও তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। ২৮ অক্টোবরের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এ দাবি অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

এই লেখকের আরও সংবাদ পড়ুন।

সব লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *