ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Dhaka Songjog
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com
ঢাকা | সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
📢
বিজ্ঞাপন দিন
আপনার ব্যবসা প্রচার করুন
আপনার বিজ্ঞাপন এখানে দিন
dhakasongjog@gmail.com

পাম্প বন্ধে নেকমরদে জ্বালানি সংকট, চড়া দামে তেল বিক্রির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন /
পাম্প বন্ধে নেকমরদে জ্বালানি সংকট, চড়া দামে তেল বিক্রির অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের নেকমরদ এলাকায় টানা তিন দিন ধরে দুটি তেলের পাম্প বন্ধ থাকায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত পাম্প দুটি বন্ধ থাকায় এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে পাম্প দুটিতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চালকেরা পাম্পে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। শুক্রবার সন্ধ্যাতেও কয়েকজন চালক পাম্পে গিয়ে অপেক্ষা করেন। পরে পাম্প কর্তৃপক্ষ তাদের জানান, পাম্পে কোনো তেল মজুত নেই।

পাম্প দুটি বন্ধ থাকায় অনেকেই আশপাশের খোলা বাজারে তেল খুঁজতে গেলে সেখানেও সংকট দেখা যায়। তবে দুই-একটি দোকানে সীমিত পরিমাণে তেল পাওয়া গেলেও তা বিক্রি করা হচ্ছে বেশি দামে।

স্থানীয়দের অভিযোগ, খোলা বাজারে প্রতি লিটার তেল ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা স্বাভাবিক দামের তুলনায় অনেক বেশি।

এ পরিস্থিতিতে নেকমরদ বাজার ও আশপাশের এলাকার চালকেরা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে জরুরি কাজে চলাচলকারী মোটরসাইকেল চালকদের দুর্ভোগ বেড়েছে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা

অনুসরণ করুন ঢাকাসংযোগ
ফলো করুন ↗